সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
জলবায়ু সহনশীল ফসল গবেষণায় গুগলের এআই
প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে কৃষিকে আরও সহনশীল করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এ লক্ষ্যে ভারতের আন্তর্জাতিক শস্য গবেষণা ইনস্টিটিউটসহ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠানটি। প্রাথমিক পর্যায়ে জলবায়ু সহনশীল ও পুষ্টিগুণসমৃদ্ধ ফসলের জাত নিয়ে গবেষণায় গুরুত্ব দেওয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ১৫ অক্টোবর নতুন এ উদ্যোগের ঘোষণা দেয় গুগল। এতে নেতৃত্ব দেবে গুগলের এআই গবেষণা বিভাগ ডিপমাইন্ড এবং অলাভজনক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান গুগল ডটঅর্গ। সহযোগী হিসেবে থাকছে ভারতের হায়দরাবাদভিত্তিক আন্তর্জাতিক শস্য গবেষণা ইনস্টিটিউট, যুক্তরাষ্ট্রের হাডসনআলফা ইনস্টিটিউট ফর বায়োটেকনোলজি এবং ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের জিনোম সায়েন্সেস বিভাগ।

জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা শুষ্ক অঞ্চলের কৃষকদের সহায়তা করাই এ গবেষণার অন্যতম লক্ষ্য। এআই প্রযুক্তি ব্যবহার করে ফসলের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম জাত শনাক্ত করার চেষ্টা করবেন গবেষকেরা। প্রাথমিকভাবে গবেষণার কেন্দ্রে থাকছে জোয়ার বা সরঘাম। পুষ্টিগুণসমৃদ্ধ এই শস্য তুলনামূলক শুষ্ক পরিবেশেও চাষ করা যায়। মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের পাশাপাশি পশুখাদ্য ও জৈব জ্বালানি তৈরিতেও এর ব্যবহার রয়েছে।

গুগলের পরিকল্পনা অনুযায়ী, জোয়ারের বিভিন্ন স্থানীয় জাতের জিনগত বৈশিষ্ট্য নিয়ে একটি তথ্যভান্ডার বা ‘জেনেটিক অ্যাটলাস’ তৈরি করা হবে। এর মাধ্যমে কোন জাতের মধ্যে কী ধরনের বৈশিষ্ট্য রয়েছে, তা বিশ্লেষণ করা সহজ হবে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম ফসলের জাত শনাক্ত ও উন্নয়নের গবেষণায় এই তথ্য কাজে লাগতে পারে। জোয়ারের পাশাপাশি ছোলা, চিনাবাদাম এবং অড়হর বা তুর ডালের মতো গুরুত্বপূর্ণ ফসল নিয়েও এআইভিত্তিক গবেষণার সরঞ্জাম তৈরিতে সহায়তা করবে গুগল। এ লক্ষ্যে ভারতের আন্তর্জাতিক শস্য গবেষণা ইনস্টিটিউটে তিন বছর মেয়াদি একটি পোস্টডক্টরাল ফেলোশিপে সহায়তা দেবে প্রতিষ্ঠানটি।

গুগল ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার প্রীতি লোবানা এবং গুগল ডিপমাইন্ডের প্রধান এআই প্রস্তুতি কর্মকর্তা লিলা ইব্রাহিম জানিয়েছেন, এ গবেষণা ভারতের পুষ্টিকর ক্ষুদ্র দানাশস্যের গুরুত্ব বাড়ানোর উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাঁদের মতে, স্থানীয় পর্যায়ে গবেষণার ফলাফল ভবিষ্যতে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা জোরদার করতেও ভূমিকা রাখতে পারে। ভারতে কৃষিক্ষেত্রে এআই ব্যবহারে গুগলের আগের উদ্যোগও রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ‘কৃষি প্রগতি’ প্ল্যাটফর্মের মাধ্যমে ছয় লাখের বেশি কৃষকের কাছে খুদে বার্তায় ৯০ কোটির বেশি কৃষি পরামর্শ পাঠানো হয়েছে।

গবেষকদের প্রত্যাশা, এআইয়ের সাহায্যে ফসলের জিনগত বৈশিষ্ট্য আরও কার্যকরভাবে বিশ্লেষণ করা গেলে জলবায়ু সহনশীল জাত উদ্ভাবনের গবেষণা এগিয়ে যাবে। তবে এ উদ্যোগের প্রকৃত সুফল নির্ভর করবে গবেষণার ফলাফল, মাঠপর্যায়ে প্রযুক্তির প্রয়োগ এবং কৃষকদের কাছে এর সুবিধা পৌঁছে দেওয়ার ওপর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ