মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
ফ্যানস ফ্যামিলির আয়োজনে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গাজীপুরের পূবাইলে আপন ভূবন রিসোর্টে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়। মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ফ্যানস ফ্যামিলি এ অনুষ্ঠানের আয়োজন করে।

পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-০১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও গভর্নর, বোর্ড অফ গভর্নরস ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আলহাজ্ব মাও: শাহ্ মো: নেছারুল হক, ঝালকাঠি এনএস কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আবু জাফর মো. সালেহ চাদপুরী, মিছবাহুল উলুম কামিল মাদরাসা ঢাকা’র অধ্যক্ষ ড. মহিউদ্দিন আহমদ, তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা মুফাসসির মাওলানা আবুল কাশেম গাজী হুজুর সহ ঝালকাঠি এনএস কামিল মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী সিদ্দিকুর রহমান এবং সদস্যসচিব ও এসিসট্যান্ট এটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আরিফুর রহমান। এ ছাড়াও এনএস কামিল মাদ্রাসার বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন মাদ্রাসার দেড় সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী।

দিনভর নানা অনুষ্ঠান ও আনন্দ-উৎসবে মুখর ছিল আয়োজন। পাশাপাশি, এনএসের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে দেশের খ্যাতিমান বিনোদনশিল্পীরাও এ আয়োজনে তাঁদের পরিবেশনা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা এনএসের বিভিন্ন স্মৃতিচারণে ফিরে যান ক্যাম্পাসের দিনগুলোর স্মরণে। মরহুম শিক্ষক ও ছাত্রদের জন্য দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ