মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
বিশ্বব্যাংকের উন্নয়ন তহবিলের দাতা হলো মঙ্গোলিয়া
প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:২০ অপরাহ্ন

বিশ্বব্যাংক গ্রুপের স্বল্প আয়ের দেশগুলোর উন্নয়ন সহায়তা তহবিল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) দাতা হয়েছে মঙ্গোলিয়া। দেশটির সংসদ আইডিএ তহবিলে ৪৮০ কোটি মঙ্গোলীয় তুগরিক, যা প্রায় ১৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ, দেওয়ার অনুমোদন দিয়েছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় নতুন ভূমিকা নিতে যাচ্ছে দেশটি।

শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাংক গ্রুপের সদস্য হওয়ার পর ১৯৯১ সাল থেকে মঙ্গোলিয়া ১৬২ কোটি ডলারের বেশি উন্নয়ন অর্থায়ন পেয়েছে। পরিবহন, গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে এসব অর্থায়ন করা হয়েছে।

২০২০ সালের জুলাইয়ে আইডিএ থেকে উত্তরণ ঘটে মঙ্গোলিয়ার। এরপর থেকে দেশটি বিশ্বব্যাংকের আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের (আইবিআরডি) আওতায় অর্থায়ন গ্রহণ করছে। গত তিন দশকে দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে মঙ্গোলিয়া। এ সময়ে দেশটির মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা জিডিপি তিন গুণে উন্নীত হয়েছে। ২০২৪ সালে দেশটি উচ্চমধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করে।

এবার আইডিএর ২১তম পুনরর্থায়ন কর্মসূচি বা আইডিএ২১-এ অর্থ দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে উন্নয়ন সহযোগী হিসেবে নতুন অধ্যায়ে প্রবেশ করছে দেশটি। মঙ্গোলিয়ার অর্থমন্ত্রী মেন্দসাইখান জাগদজাভ বলেন, আইডিএ২১-এ মঙ্গোলিয়ার অবদান বিশ্বব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি আন্তর্জাতিক সংহতির প্রতি দেশটির অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও বলেন, আইডিএর সহায়তা থেকে সরাসরি উপকৃত হওয়ায় মঙ্গোলিয়া সহজ শর্তে অর্থায়নের গুরুত্ব উপলব্ধি করেছে। এ ধরনের সহায়তা দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলা এবং মানুষের জন্য নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বব্যাংকের অংশীদারত্ব, উদ্ভাবন ও সম্পদ সংগ্রহবিষয়ক ভাইস প্রেসিডেন্ট লিসা ফিনেরান মঙ্গোলিয়াকে আইডিএর দাতা গোষ্ঠীতে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দেশটির উন্নয়ন অগ্রগতি ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে কী অর্জন সম্ভব, তার একটি উদাহরণ।

উল্লেখ্য, আইডিএ বিশ্বব্যাংক গ্রুপের এমন একটি তহবিল, যা স্বল্প আয়ের দেশগুলোকে অনুদান ও সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক সংকট মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এ তহবিলের প্রধান লক্ষ্য। বর্তমানে ৭৮টি দেশে উন্নয়ন কার্যক্রমে অর্থায়ন করছে সংস্থাটি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ