
মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর সেক্টরের আওতাধীন ২১০টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শনিবার দিনাজপুরের ধুকুরঝাড়ি সার্বজনীন দুর্গামণ্ডপ পরিদর্শন করেন বিজিবির রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৮৯৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে দিনাজপুর সেক্টরের আওতাধীন ২১০টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন ৩১ প্লাটুন বিজিবি সদস্য।

