মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
কুষ্টিয়ার ভেড়ামারায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

জান্নাতুল ফেরদৌস, ভেড়ামারা:

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিরুল আরাফাত। অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মার্জিয়া খানম বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল আরাফাত বলেন, “কবি নজরুলের সাম্য, অসাম্প্রদায়িক চেতনা ও দেশপ্রেমের বাণী আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে (যেমন- নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও নৃত্য) বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবর্গ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ