মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ
প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:০১ অপরাহ্ন

মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে তাড়াশে মাধাইনগর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে নিজের অর্থায়নে শাড়ি ও ৭টি মন্দিরে নগদ ১০ হাজার করে টাকা বিতরণ করেছেন, চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম আকন্দ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাধাইনগর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুন কুমার সিং। মাধাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হাসান নির্জন-এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিন্দু সম্প্রদায়ের গরিব দুঃখী মানুষের মাঝে শাড়ি ও ৭টি মন্দিরে নগদ ১০ হাজার করে টাকা বিতরণ করেন, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহাদাৎ হোসেন, তাড়াশ ওলামা দলের আহ্বায়ক নাসির উদ্দীন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রেজাউল করিম মুছা, মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম শফি, মাধাইনগর ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ আরও অনেকে।

ইতিমধ্যেই তিনি জনপ্রতিনিধি না হয়েও যিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক। জহুরুল ইসলাম আকন্দ তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন নিরবে করে যাচ্ছেন রাস্তাঘাট সংস্কারসহ নানা জনসেবামূলক কাজ।

সরজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, এলাকার মসজিদ মাদ্রাসা মন্দির সংস্কার থেকে গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে নিজ উদ্যোগে করে যাচ্ছেন, এই মানবতার ফেরিওয়ালা জহুরুল ইসলাম আকন্দ। তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে খাদেম হয়ে জনগণের পাশে থাকতে চান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ