মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আলমডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার
প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

পুলিশ সুপার নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করার অনুরোধ জানান। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ বছর চুয়াডাঙ্গা জেলায় মোট ১১৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা শাখা (ডিবি), জেলা বিশেষ শাখা (ডিএসবি) এবং ট্রাফিক পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশ বজায় রেখে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের এ ধরনের তদারকি ও নিরাপত্তামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ