মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দর্শনায় বিএনপি নেতা শওকত আলীর স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

কাজী আলী আকবর, দর্শনা, চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার দর্শনার প্রবীণ রাজনীতিবিদ, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি, দর্শনা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও দর্শনা রেলবাজার দোকান মালিক কমিটির সাবেক সভাপতি মরহুম হাজী খন্দকার শওকত আলীর রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে যোহরের নামাজ শেষে দর্শনা রেল ইয়ার্ড চত্বরে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অঙ্গসংগঠনের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি মাহবুব উল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুম হাজী খন্দকার শওকত আলীর রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, তিনি দর্শনার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের জীবনের সব ভুলত্রুটি ও গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দানের জন্য দোয়া করা হয়।

স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দর্শনা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আশরাফুল আলম, সহসম্পাদক মো. হুমায়ুন কবীর মনির, সহসম্পাদক এ.কে.এম. মুরাদ, কোষাধ্যক্ষ মো. রায়হান মিয়া, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক মো. ইব্রাহীম পাঠান, কাস্টমস বিষয়ক সম্পাদক মো. আব্দুল হান্নান খান, বন্দর বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আতিয়ার রহমানসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন। তাঁদের উপস্থিতিতে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার শান্তি কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ