মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক
প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:০২ অপরাহ্ন

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল শহরের প্রাণকেন্দ্র টিএনটি গেট থেকে প্রায় ১০০ গজ পূর্বে পৌরসভা রোডে অভিযান চালায়।

এ সময় হাতে ব্যাগ নিয়ে পায়ে হেঁটে যাওয়া এক নারীর গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হাতে থাকা ব্যাগ থেকে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত নারীর নাম বিলকিস বেগম (৪০)। তিনি বিরল উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক বিলকিস এর আগেও মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা ভোগ করেছেন। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ১৮ সনের ৩৬ (১) সারণি ২৯ (খ) ধারায় পুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ