মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে হাসিবুল হক লিপু
প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

বশিরুল আলম, চুয়াডাঙ্গা সিনিয়র স্টাফ রিপোর্টার:

ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—এই সম্প্রীতির বার্তা নিয়ে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, প্রবাসী ব্যবসায়ী ও উপজেলা বিএনপি নেতা মোহা. হাসিবুল হক লিপু। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে তিনি পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, শিশুদের মধ্যে চকলেট বিতরণ এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মহাষ্টমীর সন্ধ্যা থেকে হাসিবুল হক লিপু আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম ফায়ার সার্ভিস পাড়া, আনন্দধাম দাসপাড়া, আনন্দধাম সেবা সংঘ, কলেজপাড়া, রাধিকাগঞ্জ ও ক্যানেলপাড়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপের পরিবেশ, পূজার আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন। পাশাপাশি মণ্ডপে আসা শিশুদের হাতে চকলেট তুলে দিয়ে তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের উৎসবের আনন্দ ও আয়োজনের খোঁজ নেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার ওপর গুরুত্ব দেন তিনি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশাও ব্যক্ত করেন।

এর আগে মহাসপ্তমীর সন্ধ্যাতেও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন হাসিবুল হক লিপু। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। কালিদাসপুর উত্তরপাড়া সর্বজনীন দুর্গামন্দিরে তাঁর উপস্থিতির সময় চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারও সেখানে ছিলেন। এ সময় পুলিশ সুপারের সঙ্গে তাঁর শুভেচ্ছা বিনিময় হয়।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন আলমডাঙ্গা পৌর যুবদল নেতা খ. আব্দুল কাদের, চ্যানেল ডি.ও নিউজের ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেটর আবির আনামসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকেরা।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে হাসিবুল হক লিপুর এই শুভেচ্ছা বিনিময় ও শিশুদের মধ্যে চকলেট বিতরণ উৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের বার্তাকে তুলে ধরেছে। সকল ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও মানবিক সমাজ গড়ে ওঠার প্রত্যাশাই এ আয়োজনের মূল তাৎপর্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ