মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ গ্রেফতার ৩, পলাতক ১
প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ন

দেলোয়ার হোসাইন,সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৩ জনকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ নগদ ১৬ হাজার ৫ টাকা এবং বিপুল পরিমাণ তাস উদ্ধার করে। ​ঘটনার বিবরণে জানা যায়, রোববার রাতে সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাট বাজারস্থ আওয়ামী লীগ অফিসের দক্ষিণ পাশে মোঃ সবুরের পাট গোডাউনে টাকার বিনিময়ে জুয়া খেলা চলছে।

​প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৩০ মিনিটে এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উক্ত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় মোঃ শফিকুল ইসলাম (৩৫) নামের ১ আসামী রাতের অন্ধকারে কৌশলে পালিয়ে যায়।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— গোপালচরণ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ এনামুল হক (৫০), জরমনদী গ্রামের মৃত বিজয় চন্দ্র সরকারের ছেলে অসিম কুমার সরকার (৫০) এবং সুন্দরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বামনজল এলাকার মৃত হেকমত আলীর ছেলে মোঃ টুটুল সরকার (৫০)।

​পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জুয়ার বোর্ড থেকে ৪ প্যাকেট ইনটেক তাস, ১০৫টি খোলা তাস এবং নগদ ১৬ হাজার ৫ টাকা উদ্ধারপূর্বক রাত ১০টা ৪৫ মিনিটে জব্দ করা হয়। ​এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইন (সংশোধিত ২০২৬)-এর ১৫ ধারায় একটি মামলা (মামলা নং-২৭, তারিখ: ১৯/১০/২০২৬ইং, জিআর নং-৩৫২/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ