মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
সৈয়দপুরে শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন খেলাধুলার সামগ্রী 
প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:

রংপুর সফরকালে পথিমধ্যে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের দেখে হঠাৎ গাড়ি বহরের বাস থামিয়ে নেমে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু নেমে আসা নয়, শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়, সেলফি তোলা এবং তাদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দিয়ে তৈরি করলেন এক স্মরণীয় মুহূর্ত।

মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে একটি সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বাসযোগে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। যাত্রা পথে নীলফামারী জেলার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে বহু শিক্ষার্থীকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বাস থামানোর নির্দেশ দেন।

বাস থেকে নেমে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং নিজেই তাদের সাথে সেলফিতে বন্দি হন। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। দেশের সরকারপ্রধানকে হঠাৎ এভাবে কাছে পেয়ে এবং উপহার হাতে পেয়ে আনন্দে ভেসে যান কলেজের শিক্ষার্থীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, বিমানবন্দর থেকে রংপুর যাওয়ার পথে আমাদের কলেজের শিক্ষার্থীদের দেখে প্রধানমন্ত্রী নিজে থেকেই বাস থামান। তিনি শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান এবং তাদের খেলাধুলার সামগ্রী উপহার দেন।

অধ্যক্ষ আরও জানান, এ সময় কলেজের অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে দুটি নতুন ছাত্রাবাস এবং একটি হলরুম নির্মাণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি লিখিত আবেদন হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ