মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আলমডাঙ্গায় মাদক মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার, সুষমের বিরুদ্ধে আরও পাঁচ মামলা
প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

বশিরুল আলম, চুয়াডাঙ্গা সিনিয়র স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুষম কাওনাইন (৩৭) ও তাঁর স্ত্রী তাহমিদা ইসলাম তন্নিকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ২০২৬ ইং সকাল সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ায় তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, সুষম কাওনাইনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে থানায় আরও পাঁচটি মামলা রয়েছে।

বুধবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে বাবুপাড়ার নিজ বাড়ি থেকে সুষম কাওনাইন ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। সুষম কাওনাইন ওই এলাকার মৃত ইফতেখারুল কাওনাইন ওরফে হিলু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর আলমডাঙ্গা থানায় দায়ের করা একটি মাদক মামলায় সুষম কাওনাইন ও তাঁর স্ত্রী এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৯(ক), ৪০ ও ৪১ ধারায় মামলাটি করা হয়েছে। এ ছাড়া সুষম কাওনাইনের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে আলমডাঙ্গা থানায় আরও পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুষম কাওনাইনের ব্যবহৃত স্মার্টফোন পর্যালোচনা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আলমডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার এবং অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত রাখার অংশ হিসেবে এ গ্রেপ্তারকে দেখছে সংশ্লিষ্ট মহল। তবে মামলার অভিযোগের বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ