মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
মাথাভাঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন

বশিরুল আলম, চুয়াডাঙ্গা সিনিয়র স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা।

বিজয়া দশমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং ঢাকের বাদ্যে মুখর হয়ে ওঠে মাথাভাঙ্গা নদীর তীর। এ সময় ভক্তদের মধ্যে আনন্দের পাশাপাশি দেবীকে বিদায়ের বিষাদমাখা আবহ সৃষ্টি হয়।

প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। উৎসবের সমাপ্তিতে ভক্তরা দেবী দুর্গার কাছে দেশ ও জাতির মঙ্গল, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন।

এদিকে, একই দিন চুয়াডাঙ্গায় ‘ক্রিয়েটিভ ফেস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও উৎসবের আনন্দ, সম্প্রীতি ও বিদায়ের আবেগ নিয়ে ভক্তরা আগামী বছরের অপেক্ষায় ফিরে যান নিজ নিজ গৃহে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ