মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
কুলাউড়ায় সাবেক এমপি এএনএম ইউছুফের মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সামসু‎ উদ্দিন বাবু, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক এমপি মরহুম এডভোকেট এ এন এম ইউছুফের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মরহুমের প্রতিষ্টিত এম এ গণী কলেজ প্রাঙ্গণে মৃত্যুবার্ষিকী উপলক্ষে  আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট এ এন এম খালেদ লাকির সভাপতিত্বে ও কলেজের অধ্যক্ষ এ এন এম আলম এবং সহকারি অধ্যাপক  মোতাহের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আইনজীবী ফোরামের সহসভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহজালাল, কলেজের সাবেক অধ্যক্ষ শাহ আলম সরকার, জুড়ী শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফারুক উদ্দিন আহমদ সুন্দর, গজবাগ আহমদ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আকদ্দস আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মরহুম এ এন এম ইউছুফের রাজনৈতিক জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ