মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
নারী আসনের উপনির্বাচনে বিল খেলাপিদের তথ্য চেয়েছে ইসি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল বকেয়া রয়েছে কি না, সে তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। এ জন্য সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থাগুলোকে চিঠি পাঠিয়েছে ইসি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

ইসির চিঠিতে বলা হয়েছে, সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। জমা পড়া মনোনয়নপত্র ২৭ অক্টোবর নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাই করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১২ অনুচ্ছেদ অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের দিনের আগে সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা সংসদ সদস্য পদে থাকার অযোগ্য হতে পারেন।

এ বিধান কার্যকর করতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর বিকেল ৪টার পর প্রার্থীদের তালিকা সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থাগুলোকে পাঠাবে নির্বাচন কমিশন। তালিকা যাচাই করে মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২৭ অক্টোবর নির্ধারিত সময়সূচি অনুযায়ী মতামত ও প্রয়োজনীয় তথ্যসহ একজন উপযুক্ত কর্মকর্তা পাঠাতে বলা হয়েছে। ইসির চিঠিতে আরও বলা হয়েছে, প্রার্থীদের তালিকা পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে কোনো সংস্থা থেকে মতামত বা তথ্য না পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীরা উল্লিখিত বিধান অনুযায়ী অযোগ্য নন বলে ধরে নেওয়া হবে।

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো, ঢাকা ও চট্টগ্রাম ওয়াসা, বিটিসিএল এবং বিভিন্ন গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করে নির্বাচন কমিশন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ