
শরতের স্নিগ্ধ ফুল শিউলি। সাদা পাপড়ি আর কমলা বোঁটার এই ফুল ঘিরে প্রকৃতিপ্রেমীদের ভালো লাগার শেষ নেই। শিউলি ফুলের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এবার ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে তুলনা পেলেন ঢালিউড অভিনেত্রী পরীমনি।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লিখেছেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’। ছোট্ট এই বাক্যের সঙ্গে ফুল, পরী ও ভালোবাসার ইমোজিও জুড়ে দেন তিনি। শরতের চেনা ফুলকে ঘিরে অভিনেত্রীর এমন ভালো লাগার প্রকাশ নজর কেড়েছে তার অনুরাগীদের।
তবে পোস্টটি ঘিরে আলোচনায় শুধু শিউলি ফুলের কথাই উঠে আসেনি। বরং প্রিয় অভিনেত্রীকে শিউলি ফুলের সঙ্গে তুলনা করে মিষ্টি সব মন্তব্য করেছেন ভক্তরা।
একজন মন্তব্য করেছেন, ‘সে জানেও না যে সেও একটা শিউলি ফুল।’ আরেকজন লিখেছেন, ‘কি দরকার? তুমি তো নিজেই শিউলিফুল।’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘ফুল ফুলকে খুঁজে।’
ভক্তদের এসব মন্তব্যে ফুটে উঠেছে পরীমনির প্রতি তাদের ভালোবাসা ও মুগ্ধতা। শিউলি ফুলের খোঁজে যাওয়ার কথা জানিয়ে করা অভিনেত্রীর ছোট্ট পোস্টটিই অনুরাগীদের মন্তব্যে পেয়েছে ভিন্ন মাত্রা।
শরৎ মানেই প্রকৃতিতে শিউলির সুবাস আর সাদা-কমলা ফুলের মায়াবী সৌন্দর্য। সেই ফুলের প্রতি ভালো লাগা প্রকাশ করতে গিয়ে পরীমনি যেন ভক্তদের কাছ থেকে পেলেন আরও একগুচ্ছ ভালোবাসা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট ঘিরে তৈরি হয়েছে শরতের মতোই স্নিগ্ধ ও মিষ্টি এক আবহ।

