মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত চুয়াডাঙ্গার রঞ্জুসহ ৩
প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

বশিরুল আলম, চুয়াডাঙ্গা, সিনিয়র স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স পরিবহনের একটি বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। নিহতদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা শহরের ঝিনেদা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ও বাসটির সুপারভাইজার রঞ্জু। তাঁর মৃত্যুর খবরে স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দর্শনা থেকে ছেড়ে আসা দর্শনা ডিলাক্স পরিবহনের বাসটি হাসাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীরা হতাহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৬ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

নিহত বাস সুপারভাইজার রঞ্জু চুয়াডাঙ্গা শহরের ঝিনেদা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুর খবরে স্থানীয় পরিচিতজন ও সহকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। এদিকে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং নিহত অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ