মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
রায়গঞ্জে ভয়াবহ আগুন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নির্দেশ জেলা প্রশাসকের
প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:১৩ অপরাহ্ন

মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি গোডাউনসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চান্দাইকোনা বাজারের বিশ্বাস সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তিনটি গোডাউন, বিভিন্ন মেশিনপত্র, লেপ-তোষক ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী এবং সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।

পরিদর্শনকালে জেলা প্রশাসক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান ও মালামালের ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সহায়তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ