মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আলমডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে লিপুর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, নিজ অর্থায়নে ডাস্টবিন স্থাপন
প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:৩৪ অপরাহ্ন

বশিরুল আলম, চুয়াডাঙ্গা, সিনিয়র স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং নিজ অর্থায়নে ডাস্টবিন স্থাপন করেছেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাঃ হাসিবুল হক লিপু। শুক্রবার আলমডাঙ্গার হাইরোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকদের তথ্যমতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। হাসিবুল হক লিপুর উদ্যোগে এবং লিপু সমর্থক গোষ্ঠীর আয়োজনে পরিচালিত কর্মসূচিতে সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়, যার ব্যয় বহন করছেন লিপু নিজেই।

কর্মসূচিতে লিপু সমর্থক গোষ্ঠীর সদস্য খ. হাবিবুল করিম চঞ্চল, খন্দকার আব্দুল কাদের, হুমায়ুন চৌধুরী, আবির আনম, আলমগীর হোসেন, আসাদুজ্জামান বাবু, মুকুল হোসেন, আবু সায়েম লিপু, মফিজুল ইসলাম, শাওন পারভেজ, মোমেনুল হক অঙ্কন ও নাসির হোসেনসহ স্বেচ্ছাসেবী এবং পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন। এ সময় পৌরবাসীকে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা এবং নির্ধারিত ডাস্টবিনে বর্জ্য ফেলার আহ্বান জানানো হয়।

আয়োজকেরা বলেন, ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সামাজিক অংশগ্রহণও জরুরি। জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পৌর এলাকা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ