মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৮
প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

বশিরুল আলম, চুয়াডাঙ্গা, সিনিয়র স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদক ও চুরি মামলার দুই আসামি এবং বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার কোর্টপাড়ায় অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আসাদকে (২৩) গ্রেফতার করেন। তিনি একটি চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সৈয়দ আসাদুজ্জামান বড়গাংনী মোড়ে বকুল মেম্বারের বাড়ির সামনে অভিযান চালিয়ে পশ্চিমপাড়ার মৃত ইয়াকুব মণ্ডলের ছেলে ইয়ামীন মণ্ডলকে (৩৭) গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মুন্সিগঞ্জ স্টেশনপাড়ার শান্ত (৩৩), পাইকপাড়ার রানা ইসলাম, বেলগাছির ওল্টু (৩২), বিনোদপুরের জহুরুল ইসলাম (৩৯), গড়চাপড়া পূর্বপাড়ার এনামূল হক (৪৩) এবং গোবিন্দপুর মাঠপাড়ার শাকিল আহম্মেদ (২৭)।

পুলিশ জানায়, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছয়জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারকৃত আটজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ