মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
ভারতের বাজি কারখানায় প্রচন্ড বিস্ফোরণ, বহু মৃত্যুর আশংকা 
প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

শুক্রবার ভারতের বিহার রাজ্যের সিওয়ান জেলার বাজি কারখানা ভয়াবহ বিস্ফোরণে বহু মৃত্যুর আশংকা করা হচ্ছে। জানা গেছে, আতশবাজি মজুত রাখা একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা মহম্মদ আমিরুদ্দিন মিয়ার বাড়িতে মজুত রাখা আতশবাজিতে আগুন লেগে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় বহু মৃত্যুর আশংকা করছেন উদ্ধারকারীরা। সিয়ানের পুলিশ কর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫জনের মৃত্যু নিশ্চিহ করা হয়েছে। গুরুতর আহত বহু।

স্থায়ীদের মতে, বিস্ফোরণের তীব্রতায় কিছু মৃতদেহ এমনভাবে বিকত হয়ে গিয়েছে যে, সেগুলোর পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। জানা যায়, মিয়া আতশবাজির ব্যবসার সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত। যে সময় বিস্ফোরণ ঘটে ছিল সেই সময় ঘরের ভিতরে বেশ কয়েকজন ছিলেন বলে আশেপাশের মানুষেরা জানিয়েছেন। আগুন আশেপাশের বাজিগুলির উপরে ছড়িয়ে পড়তেই লাগাতার বিস্ফোরণ ঘটতে থাকে।

আরও জানা যায়, বিস্ফোরণ গুলোর তীব্রতা এতটাই ছিল যে, বাড়িটির সামনের অংশ ধসে পড়ে। এবং ধ্বংসাবশেষ রাস্তাতেও  ছড়িয়ে পড়ে। প্রায় ২ ঘন্টা ধরে বিস্ফোরণ ঘটতে থাকে। যার ফলে আশেপাশের এলাকায় আতংক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ