মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
মেধার স্বীকৃতি, স্বপ্নের বিনিয়োগ: কুষ্টিয়ায় ১০০ শিক্ষার্থীকে ২০ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান
প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

শরতের শুভ্র সকালে শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে শুরু হয় আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি প্রদান আয়োজনের আনুষ্ঠানিকতা। শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও সুধীজনের উপস্থিতিতে গত ২৪ অক্টোবর কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় এ+ (A+) প্রাপ্ত নির্বাচিত ১০০ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং স্বপ্নশীলন ক্যারিয়ার কেয়ারের ব্যবস্থাপনায় এ বৃত্তি প্রদান করা হয়।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এ.এন.এম. মেশকাত উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব ইউনুছ আলী, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল লতিফ শেখ, ইসলামিক ফাউন্ডেশন, কুষ্টিয়ার উপপরিচালক মো. হেলালউজ্জামান, বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও সংগীতশিল্পী বিপাশা ইয়াসমীন এবং ওয়েস্টার্ন গ্রুপের চেয়ারম্যান নার্গিস আহমেদ।

বক্তারা শিক্ষার্থীদের কল্যাণে এমন মহতী উদ্যোগ গ্রহণের জন্য ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এ ধরণের শিক্ষা সহায়তা কার্যক্রমের মাধ‍্যমে কুষ্টিয়াসহ এ অঞ্চলের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং গড়ে উঠবে সুশিক্ষিত, দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, শিক্ষাজীবনে প্রাপ্ত এ সহযোগিতাকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু একাডেমিক পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে সহশিক্ষা কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের বহুমাত্রিক প্রতিভার বিকাশ ঘটাতে হবে।

সভাপতির বক্তব্যে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দেশবরেণ্য শিল্পোদ্যোক্তা জনাব বশির আহমেদ বলেন, “উচ্চশিক্ষা অর্জনে অর্থ যেন বাধা হয়ে না দাঁড়ায় এবং মেধাবীরা যেন নিজেদের যোগ্যতা অনুযায়ী দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জায়গা করে নিতে পারে, সেই লক্ষ্যেই সাত বছর আগে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের পক্ষ থেকে আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি চালু করি। জেনে ভালো লাগছে, আমাদের এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনেকেই এখন মেডিকেল, প্রকৌশল, কৃষিসহ বিভিন্ন বিষয়ে দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে। তাদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সামান্য সহযোগিতা নিয়ে পাশে থাকতে পেরে আমরা গর্বিত।”

স্বপ্নশীলনের নির্বাহী পরিচালক হাফিজ আল আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লেখক, সংগঠক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নাজমুল হুদা। ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষাবৃত্তি কার্যক্রমের আহ্বায়ক ও জাতীয় ক্রীড়া সংগঠক মো. আমিরুল ইসলাম। শিক্ষার্থীদের কল্যাণে এ বৃত্তি কার্যক্রমকে আরও সহজ, প্রযুক্তিবান্ধব ও ফলপ্রসূ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ এবং উচ্চশিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা যুক্ত করা গেলে এ উদ্যোগের ইতিবাচক প্রভাব আরও বিস্তৃত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ