সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
ডায়াবেটিসে আক্রান্তদের ৬৮.৮ শতাংশের ফ্যাটি লিভার
প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন

দেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে প্রায় দুজনই ফ্যাটি লিভারে ভুগছেন। আক্রান্তদের ৬৮ দশমিক ৮ শতাংশের লিভারে চর্বি জমেছে। উদ্বেগের বিষয় হলো, শরীরের ওজন স্বাভাবিক কিংবা কম হলেও ফ্যাটি লিভার হতে পারে। এমনকি এসব রোগীর লিভারের ক্ষতির মাত্রাও অতিরিক্ত ওজনের রোগীদের মতো গুরুতর হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগ আয়োজিত ‘ডিএমসি লিভার ফেস্ট ২০২৬’-এ এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. জান্নাতুল হাবিবা নীলা জানান, দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৮ দশমিক ৮ শতাংশের ফ্যাটি লিভার রয়েছে। অন্যদিকে ফ্যাটি লিভারে আক্রান্ত প্রতি চারজনের একজনের ওজন স্বাভাবিক অথবা স্বাভাবিকের চেয়ে কম। তাই শুধু শরীরের ওজন দেখে লিভারের সুস্থতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস ও ফ্যাটি লিভারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তিদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়তে পারে। তাই এসব সমস্যাকে আলাদাভাবে না দেখে একসঙ্গে নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা।

ফ্যাটি লিভারের বিস্তারের পেছনে জীবনযাত্রার পরিবর্তন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাবকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছেন তারা। ফাস্টফুড ও জাঙ্কফুড খাওয়া, নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম না করা, রাতে দেরিতে ঘুমানো এবং দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের মতো অভ্যাসও স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম জানান, দেশে প্রায় চার কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। এ ছাড়া হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৮৫ লাখ। সব মিলিয়ে বিভিন্ন ধরনের লিভার রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় পাঁচ কোটি।

চিকিৎসকদের মতে, লিভারের রোগ প্রাথমিক পর্যায়ে অনেক সময় স্পষ্ট কোনো লক্ষণ প্রকাশ করে না। ফলে রোগ শনাক্ত হওয়ার আগেই লিভারের ক্ষতি বাড়তে পারে। এ কারণে সময়মতো রোগ শনাক্ত করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ।

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা এবং ওজন নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে সেগুলো নিয়ন্ত্রণে রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা। দেশে লিভার রোগের বিস্তার মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসাসুবিধা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন চিকিৎসকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ