মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দিনাজপুরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সুধী সমাবেশ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান
প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ন

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:

দিনাজপুরের হিরাহার, রামনগরে এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের উদ্যোগে সুধী সমাবেশ ও হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এহিয়াউস সুন্নাহ কমপ্লেক্সের সভাপতি এ.এস.এম. সারোয়ার হোসেন। সঞ্চালনা করেন মাদ্রাসার সহকারী প্রধান শাইখ কামরুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহ্বাজ মো. মহিউদ্দিন মণ্ডল বকুল এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহ্বাজ মোস্তফা কামাল মিলন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং লালঘর এলাকার সভাপতি মো. সাদিক মিয়াসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের একপর্যায়ে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করা হয়। এতে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ