সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
ইউল্যাবকে হারিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটির জয়
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ন

‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর ফুটবল প্রতিযোগিতায় জয় দিয়ে যাত্রা শুরু করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। দিনের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাবকে ১-০ গোলে হারিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে। তবে ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় সোনারগাঁও ইউনিভার্সিটি। ম্যাচের ষষ্ঠ মিনিটে ইউল্যাবের বক্সের বাইরে ফাউল হলে ফ্রি-কিক পায় সোনারগাঁও ইউনিভার্সিটি। তবে দুর্দান্ত সেই শট ঠেকিয়ে দেন ইউল্যাবের গোলরক্ষক।

এর ঠিক পরের মিনিটেই গোলের দেখা পায় সোনারগাঁও। কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত হেডে জাল কাঁপান রাশেদ। তাঁর করা এই গোলেই এগিয়ে যায় সোনারগাঁও ইউনিভার্সিটি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সোনারগাঁও। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায় ইউল্যাব। একের পর এক আক্রমণ করলেও সোনারগাঁওয়ের রক্ষণ ভেঙে গোল আদায় করতে পারেনি তারা।

অন্যদিকে, ব্যবধান বাড়াতে কয়েকটি আক্রমণ চালায় সোনারগাঁও ইউনিভার্সিটিও। তবে তারাও আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত রাশেদের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় সোনারগাঁওয়ের। এই জয়ের ফলে গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচ থেকেই পূর্ণ তিন পয়েন্ট অর্জন করল সোনারগাঁও ইউনিভার্সিটি। ক্রিকেটের পর ফুটবলেও জয় দিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে বিশ্ববিদ্যালয়টি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ