মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
কুষ্টিয়ার ভেড়ামারা থানার নবাগত ওসির প্রথম ২২ দিন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ন

জান্নাতুল ফেরদৌস, ভেড়ামারা:

কুষ্টিয়ার ভেড়ামারা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম শেখের দৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটেছে। গত ১ অক্টোবর ২০২৬ তারিখে থানায় যোগদানের পর এক মাসকাল অতিবাহিত না হতেই তিনি তাঁর পেশাদারিত্বের এক দারুণ স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে তাঁর আপসহীন ভূমিকা এবং কর্মতৎপরতা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ডিবি পুলিশ থেকে এসে ভেড়ামারা থানার দায়িত্ব নেওয়া মোহাম্মদ শামীম শেখের জন্য শুরুটা ছিল বেশ চ্যালেঞ্জিং। তাঁর যোগদানের পূর্বে এলাকায় কিশোর গ্যাংয়ের আচমকা উত্থান এবং তাদের হামলায় এক ব্যক্তির অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক বিশৃঙ্খলা যখন কিছুটা উদ্বেগজনক পর্যায়ে যাচ্ছিল, ঠিক তখনই দায়িত্ব নিয়ে অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন নবাগত ওসি। গত ২২ দিনের বেশি সময়ের ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ ১৭ জন মাদক কারবারি এবং ৫ জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

এছাড়া, কিশোর গ্যাং দমনে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গ্যাং কালচারের মূলোৎপাটনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, ধর্মীয় উৎসব বিশেষ করে এ মাসে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসবের ১২টি পূজা মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে এ বছরে কোনো রূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপিত হওয়াসহ চুরি ও দস্যুতার মতো ফৌজদারি অপরাধ দমনে অত্র থানা পুলিশের কার্যকর ভূমিকায় শান্তিকামী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অপরাধ দমনের পাশাপাশি মানবিক পুলিশিংয়েও অনন্য নজির স্থাপন করেছেন ওসি শামীম শেখ। পারিবারিক কলহের জেরে রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দিতে যাওয়া এক মা ও তাঁর দুই সন্তানকে তাৎক্ষণিক ও ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে অক্ষত উদ্ধার করেন তিনি।

এ ছাড়া ওসির তাৎক্ষণিক ও দূরদর্শী উদ্যোগ গ্রহণের ফলে নিখোঁজ হওয়া তিন শিশুকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। আর সেই সঙ্গে অপহৃত দুজন ভিকটিমকে উদ্ধার করে দায়িত্বশীলতার উদাহরণ রাখেন তিনি। দায়িত্ব নেওয়ার এক মাস পূর্ণ হওয়ার আগেই এমন সাফল্যে এলাকায় পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম শেখ বলেন, “আমরা ভেড়ামারা উপজেলাকে সম্পূর্ণ অপরাধমুক্ত ও শান্তিকামী মানুষের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, গুরুতর অপরাধ প্রতিরোধে সক্রিয় পুলিশি ব্যবস্থা, অভিযোগ পাওয়ার পর দ্রুত সাড়া দেওয়া, যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা এবং অপরাধপ্রবণ এলাকায় গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা রক্ষা, তদন্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করে মানবাধিকার সমুন্নত রাখা এবং পুলিশ সদস্যদের নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে এই ধারা বজায় রাখা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ