সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
ইসরায়েলে আরও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র অতিরিক্ত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযান সামনে রেখে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। এর মাধ্যমে ইসরায়েলের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার পাশাপাশি সম্ভাব্য সংঘাতের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে আগামী নভেম্বর মাসে মধ্যপ্রাচ্যে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পৌঁছানোর কথা রয়েছে। বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। নতুন এই রণতরী স্ট্রাইক গ্রুপ যুক্ত হলে সেখানে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়বে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে যেন একাধিক সামরিক বিকল্প থাকে, সে লক্ষ্যেই এসব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য নতুন অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে মার্কিন বাহিনী সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের মজুত বাড়াচ্ছে। পাশাপাশি ইরানের সম্ভাব্য হামলার ঝুঁকি কমাতে কিছু মার্কিন সেনাকে ঝুঁকিপূর্ণ ঘাঁটি থেকে সরিয়ে নেওয়ার খবরও প্রকাশিত হয়েছে।

তবে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনাও রয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের এই পদক্ষেপ আঞ্চলিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ