মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
চুয়াডাঙ্গায় সাংবাদিককে হুমকি, র‍্যাব পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ
প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ জানিফ হাসান এবং তাঁর বন্ধু মামুনুর রশিদকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার, হয়রানি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। পাশাপাশি র‍্যাব-১১ চুয়াডাঙ্গার পরিচয়ে ফোন করে হুমকি ও মীমাংসার নামে চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন জানিফ হাসান।

মঙ্গলবার এ ঘটনায় এসআরবি-১২, গাংনী, মেহেরপুর ক্যাম্পের কমান্ডারের কাছে লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগে মুন্তাসির আল মামুন (৪০), মোঃ জাফর ইকবাল (৩২) ও মোঃ রাজিবুল ইসলাম (৪১)-এর নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে জানিফ হাসান দাবি করেন, গত ৬ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার রাজাপুর গ্রামে ডিবি পরিচয়ে হয়রানির অভিযোগে অভিযুক্তরা আটক হওয়ার ঘটনার সংবাদ প্রকাশের পর থেকে তাঁদের বিরুদ্ধে প্রতিশোধমূলক তৎপরতা শুরু হয়। গত ২৬ অক্টোবর রাত ৮টা ২৩ মিনিটে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে র‍্যাব পরিচয়ে কণ্ঠস্বর পরিবর্তনকারী অ্যাপের মাধ্যমে তাঁকে হুমকি ও চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় নিজের ও বন্ধুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জানিফ হাসান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ