মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
ভোরের চেতনার লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক পোস্ট, সম্পাদক বাদী হয়ে থানায় অভিযোগ
প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার লোগো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যঙ্গাত্মক পোস্ট প্রকাশের অভিযোগে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে তিনি এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিবরণ অনুযায়ী, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে দৈনিক ভোরের চেতনার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে ২২ অক্টোবর ‘বেবা / BEBA (Bangladesh Electronics Business Association)’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে পত্রিকাটির লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক পোস্ট প্রকাশ করা হয়।

এ ঘটনায় ফয়সাল ভূঁইয়া (৫১), পিতা: ডা. আ. লতিফ ভূঁইয়া, বর্তমান ঠিকানা: বন্দর ইলেকট্রনিক্স, মদনপুর স্ট্যান্ড, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

পত্রিকা কর্তৃপক্ষের দাবি, এ ধরনের কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভোরের চেতনা পরিবার।

এ বিষয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গণমাধ্যমের লোগো ব্যবহার করে ব্যঙ্গাত্মক বা বিভ্রান্তিকর পোস্ট প্রকাশের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ প্রতিকার নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ