মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আলমডাঙ্গায় ইমদাদুলের শোকাহত পরিবারের পাশে ছাত্রদল নেতারা
প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিহত ইমদাদুল হকের শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন উপজেলা ও বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতারা। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার নির্দেশনায় তাঁরা নিহতের পরিবারের পাশে দাঁড়ান এবং যেকোনো পরিস্থিতিতে সহযোগিতার আশ্বাস দেন।

নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেজাউল করিমের বড় ছেলে। গত ১৪ অক্টোবর রাতে পৌর এলাকার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় স্কুলগামী শিক্ষার্থীদের উত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে তিনি হত্যাকাণ্ডের শিকার হন।

পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল ইমরান রাসেল, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাকিল, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুল রাকিব জীবন, সাংগঠনিক সম্পাদক আলিফ হামজা, দপ্তর সম্পাদক রসুল এবং হারদী কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সোহান।

এ সময় নেতারা নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে মরহুম ইমদাদুল হকের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করতে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ