মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান
প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:

দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার ঘটনায় পরিবারের নিরাপত্তার দাবিতে সংসদ সদস্যের বাসা ও থানায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবারের নারীরা। সোমবার সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়া এলাকার এ ঘটনায় তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পরিবারের সদস্যদের অভিযোগ, ৩০ শতাংশ জমি নিয়ে কফিল উদ্দিন সরকারপক্ষ ও আইনুল হকপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ২৩ অক্টোবর জমির ফসল নষ্ট করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন ২৪ অক্টোবর কফিল উদ্দিন সরকারপক্ষের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। এতে মোকশেদ আলী, তসলিমা বেগম, ইয়াসমিন বেগম ও মোস্তাকিমা বেগমসহ কয়েকজন আহত হন। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরিবারটির দাবি, ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগে নারীরা সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের বাসায় অবস্থান নেন। পরে তাঁর নির্দেশনায় তাঁরা পুলিশের গাড়িতে থানায় গিয়ে নিরাপত্তা ও অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এ ঘটনায় কফিল উদ্দিন সরকারের পক্ষ থেকে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। এতে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে আইনুল হক জানান, সংঘর্ষে তাঁদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তাঁর ছোট ভাই রাসেল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁরাও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে দাবি করেন তিনি। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জমি নিয়ে দুই পক্ষের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও পরে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ