
মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও দরিদ্র-অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক ও সকল জুলাই নিহত এবং আহত যোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ ও সদস্যসচিব রেজাউর রহমান রেজার নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। দোয়া মাহফিল শেষে অসহায় নারী-পুরুষ, এতিম ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় দিনাজপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও সদস্যবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

