সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
অর্ণবের তান্ডবে ভারতের অন্ধ্রপ্রদেশে ৫ জনের মৃত্যু 
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:১০ পূর্বাহ্ন

সুজন চক্রবর্তী, ভারতপ্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় অর্ণবের তান্ডব এখনও অব্যাহত ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশায়। এই প্রাকৃতিক দুর্যোগে অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে ৫ জনের। মৃত্যুর খবর এসেছে বিশাখাপত্তনম, আনারাপল্লি, কাকীনাডা, কোনাসীমা এবং পশ্চিম গোদাবরী থেকে ঘূর্ণিঝড়ের জেরে কারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। কারও মৃত্যু হয়েছে গাছ পড়ে।

প্রবল ঘূর্ণিঝড়ের রুপ নিয়ে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে অর্ণব।

মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের কাকীনাডার নিকটবর্তী পুদুচেরীর ইয়ানামের কাছে ” ল্যান্ডফল” প্রক্রিয়া শুরু হয়। সে সময় হাওয়ার বেগ ১২৫- ১৩৫ কিলোমিটার ছিল, দমকা হাওয়ার বেগ কোথাও ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশে।

এছাড়া ওড়িশার উপকূলবর্তী এলাকাতেও চলছে ঝড়ের তান্ডব। অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় বহু গাছ ভেঙে পড়েছে। অর্ণবের কারণে বেশ কয়েকটি উড়ান বাতিল ও করা হয়েছে। বন্ধ স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠান ও। প্রভাব পড়েছে ট্রেন পরিষেবাতে ও। আনাকাপল্লি, বিশাখাপত্তনম, কাকীনাডা, কোনাসীমা জেলার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়।

শুধু অন্ধ্রপ্রদেশ নয় ওড়িশার গোপালপুর, পুরীসহ বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ঝড়ের তান্ডব চলে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ