সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন
প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা পাবনা বাজার ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী শিক্ষার্থীরা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী। দীর্ঘদিনের যানজট, জনদুর্ভোগ ও সড়ক পারাপার ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জানান তাঁরা।

বৃহস্পতিবার বিকেলে চান্দাইকোনা বণিক সমিতির সভাপতি জাকির হোসেন দুলাল-এর আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। এ সময় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ব্যানার নিয়ে তাঁরা ফ্লাইওভার নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারীর আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন মানববন্ধনকারীরা ।

মানববন্ধনে বক্তব্য দেন বণিক সমিতির সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল বলেন, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল, ছাত্রনেতা বাদশা ফাহাদ আব্বাসী, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম খান সহ আরও অনেকে। এসময় বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে চান্দাইকোনায় ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এখনো কোনো কার্যকর অগ্রগতি দেখা যায়নি। এই এলাকার মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্লাইওভার নির্মাণ অত্যন্ত জরুরি। আমরা দ্রুত এ দাবি বাস্তবায়ন চাই।”

“চান্দাইকোনা এলাকায় একটি বৃহৎ গরুর হাট রয়েছে। এ কারণে এখানে প্রতিনিয়ত যানবাহনের চাপ থাকে। সড়কে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও দুর্ভোগ নিরসনে ফ্লাইওভার নির্মাণের বিকল্প নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।”

বক্তারা বলেন, চান্দাইকোনা পাবনা বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন ও মানুষ চলাচল করেন। যানবাহনের অতিরিক্ত চাপ এবং সড়ক পারাপারে ঝুঁকির কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীদের নানা ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালে যাতায়াতকারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি। এ সময় রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল খালেক পাটোয়ারী বলেন, আপনাদের দাবি যৌক্তিক আমি আপনাদের দাবির সঙ্গে একমত। চান্দাইকোনায় ফ্লাইওভার নির্মাণের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ