মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
ইনানীর রিসোর্টে আগুনের ঘটনায় শোকাহত শোবিজ অঙ্গন
প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ জনের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় হৃদয়ভাঙা অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি লিখেছেন, ‘এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।’ অন্যদিকে, প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। বিশেষ করে, নিজের সন্তানকে খুঁজে বেড়ানো এক মায়ের আর্তনাদ তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

ইরফান সাজ্জাদ মনে করেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে গ্রাহকদের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। অথচ প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা ছাড়া কীভাবে এ ধরনের রিসোর্ট ব্যবসা পরিচালনা করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘মন চাইল বানিয়ে ফেললাম একটা রিসোর্ট! শুরু করলাম ব্যবসা! আর যাদের জন্যই ব্যবসা তাদের জীবনের নিরাপত্তার কথা ভাবার দরকারই বা কি!! টাকা তো আসতেছেই! শিশুসহ এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি! ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা এসব নামসর্বস্ব রিসোর্টগুলো কিভাবে ব্যবসা করে যায়! বাচ্চাকে খুঁজে বেড়ানো ওই মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না।’

এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানিয়েছেন, টুপটুপ রিসোর্টটির ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না। এ ঘটনায় পর্যটনকেন্দ্রগুলোতে অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে রিসোর্ট ও হোটেলগুলোতে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা থাকা কতটা জরুরি, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ