সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
জন্মদিনে আভিজাত্য নয় প্রকৃতির স্নিগ্ধতায় পরীমণি
প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন মানেই একসময় ছিল চোখধাঁধানো সাজসজ্জা, জাঁকজমকপূর্ণ আয়োজন আর তারকাদের মিলনমেলা। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই উদযাপনের ধরন। এবার আড়ম্বরের বদলে শরতের শুভ্র শিউলি ফুলের স্নিগ্ধতায় নিজের বিশেষ দিনটি উদযাপন করেছেন এই অভিনেত্রী। জন্মদিনের আয়োজনের নাম দিয়েছেন ‘শিউলি সন্ধ্যা’।

শনিবার ২৪ অক্টোবর ছিল পরীমণির জন্মদিন। এবারের আয়োজনের মূল ভাবনায় ছিল শরতের শিউলি ফুল। ফুলটির কোমলতা ও প্রকৃতির সৌন্দর্যকে ঘিরেই সাজানো হয় অনুষ্ঠান। জন্মদিনের পোশাকেও শিউলি ফুলের আবহ ফুটিয়ে তোলেন তিনি। পরীমণি জানান, অক্টোবর মাস এলেই তাঁর মনে সবার আগে ভেসে ওঠে শিউলি ফুলের কথা। সেই ভালো লাগা থেকেই জন্মদিনের আয়োজনের জন্য এই ফুল বেছে নেন তিনি।

তবে শিউলি ফুল দিয়ে সাজসজ্জা করতে গিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখেও পড়তে হয় তাঁকে। অভিনেত্রী জানান, শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব পরিকল্পনা সাজিয়েছিলেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অনেকগুলো শিউলি ফুল এনে দেওয়ার অনুরোধও জানিয়েছিলেন। কিন্তু এই ফুল চার থেকে পাঁচ ঘণ্টার বেশি সতেজ রাখা কঠিন।

ফুল সংগ্রহের অভিজ্ঞতা জানাতে গিয়ে পরীমণি বলেন, তাঁর এক ভক্ত চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছিলেন। তবে ফুল দ্রুত মলিন হয়ে যাওয়ায় পুরো অনুষ্ঠানস্থল সাজানো সম্ভব হয়নি। পরে সেই ফুল অনুষ্ঠানস্থলের সিঁড়িতে বিছিয়ে রাখা হয়। পরীমণির ইচ্ছা ছিল পুরো জায়গাটিকে শিউলি ফুলের বাগানে পরিণত করার। বাস্তবতার কারণে তা সম্ভব না হওয়ায় তিনি নিজেই শিউলি ফুলের মতো করে সেজেছিলেন বলে জানান।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রিয় নানাকে হারানোর পর থেকে পরীমণির জীবনযাপন ও জন্মদিন উদযাপনে পরিবর্তন এসেছে। জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে এখন কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। জন্মদিনের প্রথম প্রহর দুই সন্তান পুণ্য ও প্রিয়মের স্নেহ-ভালোবাসায় কাটিয়েছেন এই অভিনেত্রী। ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে সন্তানদের সঙ্গে জীবনের নতুন একটি বছরকে স্বাগত জানিয়েছেন পরীমণি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ