সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা
প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:২৭ অপরাহ্ন

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ২ নভেম্বর। প্রিয় তারকার জন্মদিন ঘিরে প্রতিবছরই নানা আয়োজনে মেতে ওঠেন বিশ্বের বিভিন্ন দেশের ভক্তরা। সেই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশে শাহরুখের জন্মদিন উদ্‌যাপনের বিশেষ প্রস্তুতি নিয়েছেন ভক্তরা। ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’-এর উদ্যোগে কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে আয়োজন করা হয়েছে জন্মদিনের অনুষ্ঠান। ফ্যান ক্লাবটির পক্ষ থেকে ফাহিম আজিজ জানিয়েছেন, গত ১০ বছর ধরে তারা শাহরুখের জন্মদিন উদ্‌যাপন করে আসছেন। এবারও থাকছে ব্যতিক্রমী আয়োজন।

জন্মদিনের অনুষ্ঠান ছাড়াও সন্ধ্যায় বড় পর্দায় দেখানো হবে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর টিজার। এতে ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ যোগ হবে বলে আশা করছেন আয়োজকেরা। শুধু আনন্দ-উদ্‌যাপন নয়, মানবিক উদ্যোগও রয়েছে ফ্যান ক্লাবটির। গত তিন বছর ধরে শাহরুখের জন্মদিন উপলক্ষে পথশিশুদের একবেলা খাবার দিয়ে আসছেন তারা। এবারও সেই আয়োজন অব্যাহত থাকবে।

এর আগে শাহরুখের ‘পাঠান’ ও ‘জাওয়ান’ সিনেমা সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পেয়েছিল। ছবি দুটির প্রিমিয়ারও জমকালো আয়োজনে করেছিল ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’। তবে আসন্ন সিনেমা ‘কিং’ বাংলাদেশে মুক্তি পাবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সিনেমাটি দেশে মুক্তি পেলে এবারও প্রিমিয়ার আয়োজনের পরিকল্পনা রয়েছে ফ্যান ক্লাবটির। এদিকে এবারের জন্মদিনে মুম্বাইয়ের বাড়ি মান্নাতের বারান্দায় ভক্তদের দেখা দেওয়ার সম্ভাবনা নেই শাহরুখের। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘কিং’ সিনেমার একটি বিশেষ গানের শুটিংয়ের জন্য তার লন্ডনে যাওয়ার কথা রয়েছে।

এর আগে মুম্বাইয়ের একটি স্টুডিওতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিনেমাটির একটি গানের শুটিং করেছেন তিনি। এবার দ্বিতীয় গানের কাজ হবে বিদেশে। গত দুই বছর ধরেও মান্নাতের বারান্দায় দেখা যায়নি শাহরুখকে। বাড়িটির সংস্কারকাজ চলায় তিনি অন্য একটি বাড়িতে ভাড়া থাকছেন বলে জানা গেছে। সেখানে সংবাদমাধ্যমের প্রবেশের সুযোগ না থাকায় জন্মদিনেও ভক্তদের সঙ্গে তার দেখা হওয়ার সম্ভাবনা কম।

তবে ‘কিং’ সিনেমা মুক্তির আগে ভক্তদের জন্য বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে শাহরুখের। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের বরাতে জানা গেছে, সিনেমা মুক্তির ঠিক আগে ভক্তদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নিতে পারেন তিনি। সেখানে থাকবে খোলামেলা আড্ডার সুযোগ। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘কিং’ সিনেমার প্রথম পোস্টার। এতে আগুনের সামনে ক্ষতবিক্ষত অবস্থায় দেখা গেছে শাহরুখকে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি ও সুহানা খানসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ