ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী বিশ্বকাপ ও ৪৫ ডিগ্রি গরমে মেক্সিকোতে দেড় মাস আগেই শেষ স্কুল বছর ভূমি উন্নয়ন কর আপত্তি নিষ্পত্তিতে ৭ দিনের নির্দেশনা গাজীপুরে মাদক ও নগদ টাকাসহ তিন যুবক গ্রেফতার ছাতকে এক রাতেই ১৫শ মোরগ, ক্ষতি সাড়ে ৩ লাখ টাকার বেশি  আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

শাহজাদপুরে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: পথে বসার উপক্রম তাত শিল্প, হতাশ কৃষক

মোঃ ইসমাইল হোসেন পিয়াল, শাহজাদপুর, সিরাজগন্জ প্রতিনিধি: 
  • আপডেট সময় : ১২:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ২১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। দিন-রাত ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত হয়ে পড়েছে তাত শিল্প, কৃষি উৎপাদনসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এতে করে একদিকে যেমন তাঁতশিল্পীরা উৎপাদন ব্যাহত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে কৃষকরা সেচ সংকটে হতাশ হয়ে পড়েছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/কাবার-পথে-হজ্জ-কাফেলা-প্র/

স্থানীয় তাঁতশিল্পীরা জানান, দিনে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় তাঁত মেশিন বন্ধ রাখতে হচ্ছে। ফলে উৎপাদন কমে যাচ্ছে, সময়মতো অর্ডার সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে ক্রেতা হারানোর পাশাপাশি শ্রমিকদের মজুরি দিতেও হিমশিম খেতে হচ্ছে। অনেকেই বলছেন, এ অবস্থা চলতে থাকলে তাত শিল্প ধ্বংসের মুখে পড়বে। অন্যদিকে কৃষকরাও পড়েছেন বিপাকে। সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় জমিতে পানি দেওয়া যাচ্ছে না। ফলে বোরো ধানসহ অন্যান্য ফসল উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ছে। অনেক কৃষক অভিযোগ করেন, ডিজেলচালিত পাম্প ব্যবহার করতে চাইলেও ফুয়েল কার্ড থাকা সত্ত্বেও পাম্পে প্রয়োজনীয় তেল পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/আলমডাঙ্গায়-প্রাথমিক-বিদ/

স্থানীয় বাসিন্দারা জানান, গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধসহ সব শ্রেণির মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিদ্যুৎ না থাকায় অনেক দোকান আগেভাগেই বন্ধ করে দিতে হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তারা জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না গেলে শাহজাদপুরের ঐতিহ্যবাহী তাত শিল্পসহ স্থানীয় অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

নিউজটি শেয়ার করুন

শাহজাদপুরে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: পথে বসার উপক্রম তাত শিল্প, হতাশ কৃষক

আপডেট সময় : ১২:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬