নান্দাইলে ৭ বছরের শিশু ধর্ষনের চেষ্টা থানায় মামলা
- আপডেট সময় : ১২:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের অসহায় দিনমুজুরের ৭ বছরের এক শিশু কন্যাকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে একই গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র হারুন মিয়া (৪৫) এর নামে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/01/আলমডাঙ্গায়-উত্তেজনা-ছা/
মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ওই শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যায় হারুন মিয়া। এসময় হারুন মিয়া শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার শুরু করলে হারুন তার মুখ চেপে ধরে। মেয়ের চিৎকার শুনে মা দৌড়ে ওই ঘরে গিয়ে দেখেন শিশুটির শরীরে কোনো কাপড় নেই। এ অবস্থায় হারুন মিয়া পালিয়ে যাওয়ার সময় শিশুটির মাকে ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যায়। ঘটনার পর থেকে হারুন মিয়া পলাতক রয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/01/যশোরের-ফেরদৌস-পরশ-নাগরিক/
স্থানীয় যুবক তোফাজ্জল মিয়া, শাহীন মিয়া ও মামুন মিয়া জানান, এ বিষয়ে প্রতিবাদ করলে হারুনের দুই ছেলে রাফসান ও মিজান তাদের পথরোধ করে এবং দেখে নেওয়ার হুমকি প্রদান করে। বর্তমানে প্রভাবশালী মহলের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই অসহায় দিনমজুর ও তার পরিবার। এ বিষয়ে অভিযুক্ত হারুনের বড় ভাই স্থানীয় ইউপি সদস্য আশরাফুলের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামি হারুন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।






















