সর্বশেষ:
উত্তরপ্রদেশে ২ দিনে মৃত ২৪, আহত ১৫
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০১:৪৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
ভারতের উত্তরপ্রদেশে ২ দিনের ঝড়বৃষ্টি এবং বজ্রপাতে ২৪ জনের মৃত হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৫ জন। মৃত্যু হয়েছে ১৬টি গবাদি পশুর ও। ঝোড়ো হাওয়ার কারণে অনেক জেলায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। বৃষ্টির জেরে কৃষি জমি এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, ঝড়বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বরাবাঁকি, বালিয়া, বান্দা, মহারাজগঞ্জ, মথুরা, পীলীভীত, রামপুর এবং সোনভদ্রে। ভারী বৃষ্টি হয়েছে ৯টি জেলায়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/জম্মু-কাশ্মীরে-ভেঙে-পড়ল/
তাঁর মধ্যে রয়েছে মথুরা, জালৌন, হরদোই, বুলন্দশহর, অরাইয়া, সম্ভল, শাহজাহানপুর, আগরা, আলিগড়, কনৌজ, ললিতপুর, সহারনপুর এবং উন্নাও।

























