ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

মুম্বাইয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু, তরমুজ–মরফিন ঘিরে রহস্য

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের মুম্বাইয়ে একই পরিবারের চার সদস্যের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও রহস্য তৈরি হয়েছে। নৈশভোজের পর কয়েক ঘণ্টার মধ্যেই বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। স্থানীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার রাতে ব্যবসায়ী আবদুল্লাহ দোখাডিয়া তার পরিবার ও আত্মীয়দের নিয়ে নৈশভোজ করেন। এরপর রাতে পরিবারের সদস্যরা তরমুজ খান বলে জানা যায়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/জম্মু-কাশ্মীরে-ভেঙে-পড়ল/

পরদিন ভোরের আগেই আবদুল্লাহ, তার স্ত্রী নাসরিন এবং দুই কিশোরী কন্যা জয়নাব ও আয়েশা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাদের মৃত্যু হয়। প্রাথমিক ফরেনসিক পরীক্ষায় চিকিৎসকরা মৃতদের মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রসহ একাধিক অঙ্গ অস্বাভাবিকভাবে সবুজাভ রঙ ধারণ করেছে বলে জানান, যা সাধারণ খাদ্য বিষক্রিয়ার ক্ষেত্রে বিরল।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/উত্তরপ্রদেশে-২-দিনে-মৃত-২/

তদন্তে নতুন মোড় আসে যখন আবদুল্লাহ দোখাডিয়ার শরীরে মরফিনের উপস্থিতি পাওয়া যায়। কীভাবে এই শক্তিশালী ব্যথানাশক তার শরীরে এলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মুম্বাইয়ের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, তরমুজের সঙ্গে মৃত্যুর সরাসরি সম্পর্ক এখনো নিশ্চিত হয়নি। একই নৈশভোজে খাসির পোলাও খাওয়ার পর তারা সুস্থ ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি একটি অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি পারিবারিক বা ব্যবসায়িক শত্রুতা কিংবা বিষাক্ত পদার্থের সম্ভাব্য ব্যবহার নিয়েও তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুম্বাইয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু, তরমুজ–মরফিন ঘিরে রহস্য

আপডেট সময় : ০৪:১৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬