ছত্তিশগড়ে ভয়াবহ মাইন বিস্ফোরণে ৩ জওয়ানের মৃত্যু
- আপডেট সময় : ১১:১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
ভারতের ছত্তিশগড়ের কাঁকের জেলায় এক ভয়াবহ আইইডি বিস্ফোরণে প্রাণ হারালেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) ৩ জওয়ান। শনিবার (২ মে) ছোটবেঠিয়া থানা এলাকার জঙ্গলে জওয়ানরা যখন মাওবাদীদের পোঁতা মাইন নিস্ক্রিয় করার কাজ করছিলেন, তখনই এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/উত্তরপ্রদেশে-২-দিনে-মৃত-২/
গত ৩১ মার্চ বস্তার অঞ্চলকে “সংগঠিত সশস্ত্র মাওবাদী কার্যকলাপ মুক্ত ” বলে ঘোষণা করেছিল রাজ্য প্রশাসন। সেই ঘোষণার পর এই প্রথম বড় কোনও প্রাণঘাতী হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, কাঁকের ও নারায়ণপুর জেলার সীমানা সংলগ্ন বনাঞ্চলে জওয়ানরা একটি যৌথ তল্লাশি অভিযানে নেমে ছিলেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/মুম্বাইয়ে-একই-পরিবারের/
তাঁদের মূল লক্ষ্য ছিল মাওবাদীদের পোঁতা গোপন বিস্ফোরক খুঁজে বের করে এলাকা নিরাপদ করা। ডিআরজির একটি দল যখন একটি আইইডি শনাক্ত করে তা নিস্ক্রিয় করার চেষ্টা করছিল, তখনই আচমকা সেটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইনস্পেক্টর সুখরাম ভাট্টি, কনস্টেবল কৃষ্ণ কোমরা এবং কনস্টেবল সঞ্জয় গাধপালের। এই ঘটনায় পরমানন্দ কোমরা নামে চতুর্থ এক জওয়ান গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন।

























