ত্রিপুরার সোনামুড়ায় নাতনিকে ধর্ষণ ও খুনের ঘটনায়, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত দাদু
- আপডেট সময় : ১২:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়ায় নাবালিকা নাতনিকে পৈশাচিক নির্যাতন ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত দাদুকে গ্রেফতার করল পুলিশ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/মুম্বাইয়ে-একই-পরিবারের/
গত ২৯ এপ্রিল মেলাঘর হাসপাতাল থেকে আসা এক ব্রট- ডেভ রিপোর্টের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার (২ মে) এই সাফল্য পেল সোনামুড়া থানার বিশেষ টিম। অভিযোগ উঠেছে, চেন্নাই প্রবাসী বাবার অনুপস্থিতিতে মাতৃহীন ওই কিশোরী দীর্ঘদিন ধরে তার দাদুর লালসার শিকার হচ্ছিল। ঘটনার দিন তাকে প্রথমে শ্বাসরুদ্ধ করে খুন করা হয় এবং পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে মৃতদেহটি ঝুলিয়ে রাখা হয়েছিল। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দিদাকেও গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/ছত্তিশগড়ে-ভয়াবহ-মাইন-ব/
পুলিশ জানিয়েছে, মৃত নাবালিকার বাবার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার (২ মে) অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ, খুন এবং পকসো আইনের কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। সোনামুড়া থানার আধিকারিক জানিয়েছেন, ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে সূত্রে খবর।

























