ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

সিলেট-সুনামগঞ্জসহ ৫ জেলায় নদীর পানি বিপৎসীমার ওপরে

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:২২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, বর্তমানে ৯টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাওর বেসিনের পাঁচ জেলার ১১টি পর্যবেক্ষণ স্টেশনে নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/04/নিখোঁজের-১০-দিন-পর-মিলল-লা/

সিলেট জেলার কুশিয়ারা নদী-র পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর পানি সুনামগঞ্জ-এর মারকুলি পয়েন্টে ৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সুনামগঞ্জের জগন্নাথপুর পয়েন্টে নলজুর নদী-র পানি বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপরে রয়েছে।নেত্রকোনা জেলার খালিয়াজুরি পয়েন্টে ধনু-বাউলাই নদী-র পানি ১৪ সেন্টিমিটার এবং কলমাকান্দায় সোমেশ্বরী নদী-র পানি ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জারিয়াঝাঞ্জাইলে ভুগাই-কংশ নদী-র পানি ৫১ সেন্টিমিটার ওপরে রয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/05/চীন-সফরে-যাচ্ছেন-পররাষ্ট/

এছাড়া নেত্রকোনা সদরের মগরা নদী-র পানি বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার এবং আটপাড়ায় ২৪ সেন্টিমিটার ওপরে রয়েছে। হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ পয়েন্টে কালনি নদী-র পানি ২৩ সেন্টিমিটার এবং সুতাং রেলসেতু এলাকায় সুতাং নদী-র পানি ৬৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মৌলভীবাজার-এর মনু নদী-র পানি ১১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। পাউবো জানায়, সুনামগঞ্জের হাওরাঞ্চলে নদীর পানি ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে ধীরে বাড়ছে। এতে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিলেট-সুনামগঞ্জসহ ৫ জেলায় নদীর পানি বিপৎসীমার ওপরে

আপডেট সময় : ১১:২২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬