ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ আলমডাঙ্গায় মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ, চালককে ঘিরে রহস্য ও আপসের গুঞ্জন মাঠের দুরন্ত অপু থেকে রহস্যময় মৃত্যু আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১ ফের ছত্তিশগড়ে তরমুজ আতংক, খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু কিশোরের বাঁকুড়ায় আইসক্রিমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার 

বিজেপির বৈঠক শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পশ্চিমবঙ্গ-এর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী-এর নাম সামনে আসছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।আগামী শুক্রবার (৮ মে) কলকাতায় বিজেপির বিধায়ক দল বৈঠক করবে। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, সদ্য নির্বাচনে বড় জয় পাওয়ার পর বিজেপি শুভেন্দু অধিকারীকে বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত করতে পারে। সূত্র অনুযায়ী, বৈঠকে হাত তুলে ভোটের মাধ্যমে তাকে নেতা নির্বাচন করা হবে। এরপর বিজেপির রাজ্য সভাপতি সামিক ভট্টাচার্য তার নাম প্রস্তাব করবেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে অনুমোদন আসবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/05/মমতার-ঘনিষ্ঠ-থেকে-বিজেপি/

পরবর্তী ধাপে শুভেন্দু অধিকারী ও দলের শীর্ষ নেতারা রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে পারেন। জানা গেছে, শনিবার (৯ মে) শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। দিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর সঙ্গে মিলে যাওয়ায় অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলেও সূত্রের খবর।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/স্বামী-বদলের-আবেদন-ঘিরে-আ/

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি নেতা—যিনি বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দু অধিকারী সেই মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

বিজেপির বৈঠক শুক্রবার

আপডেট সময় : ০৪:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬