ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ৬ যুবকের কারাদণ্ড

নাজমুল হক,কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ছয় যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাদক সেবনের দায়ে একজনকে এক মাসের এবং অপর পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার হিজলতলী গ্রামের লাল খানের ছেলে আব্দুর রহিম (৫০), মিয়া খানের ছেলে আলী আকবর (৪৫), আব্দুর সালামের ছেলে জাহাঙ্গীর আলম (২৭), কাঞ্চনপুর গ্রামের লতিফের ছেলে সাইমন (৩৫) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মুড়াপাড়া গ্রামের হযরত আলীর ছেলে শাহীন আলম (৪০)।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/কুলাউড়ার-পাবলিক-লাইব্রে/

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার টান সূত্রাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক সেবনের সময় ছয়জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন। পরে কালিয়াকৈর থানা পুলিশের মাধ্যমে রোববার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/সমৃদ্ধির-পথে-একসাথে-চলার/

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক সেবনের দায়ে ছয়জনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ৬ যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ১০:৫৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬