কুলাউড়া থেকে মা’দ’ক‘দ্র‘ব্য ও মা’দ’ক বিক্রির টাকাসহ ব্যবসায়ী আ’ট’ক
- আপডেট সময় : ০২:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আলালপুর এলাকা থেকে আধা কেজি গাঁ’জা ও গা’জা বিক্রির নগদ টাকাসহ এক মা’দ’ক কারবারিকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গতকাল রাতে কুলাউড়া থানা পুলিশের একটি দল এসআই জুনেদ আহমেদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আলালপুর এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়ভাবে পরিচিত মা’দ’ক কারবারি সুমন আহমদ আপনকে আটক করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/12/কৃষক-ভ্যানচালক-দুর্নীতি/
পুলিশ সূত্রে জানা গেছে, আটকের সময় তার কাছ থেকে প্রায় আধা কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ২১০০ টাকা উদ্ধার করা হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/12/ভাংবাড়ীয়ায়-বীর-মুক্তি/
এ বিষয়ে পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকার মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।





















