বাঁকুড়ায় আইসক্রিমের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০১:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আইসক্রিমের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ। বন্ধ স্কুলের ভবনের পিছনে নিয়ে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বিষ্ণুপুরের জয়পুর থানা এলাকায়। ঘটনায় প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, রবিবার (১০ মে) দুপুরে জয়পুর থানার বাসিন্দা ওই যুবক শিশুটিকে ফুঁসলিয়ে নির্জন জায়গায় নিয়ে যায়। অভিযোগ, বন্ধ থাকা স্কুল ভবনের সামনে নিয়ে গিয়ে শিশুটির উপর নির্যাতন চালানো হয়। পাশাপাশি কাউকে কিছু বললে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বাড়িতে ফিরে এসে শিশুটি কাউকে কিছু বলেনি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/আসাম-মডেলেই-পশ্চিমবঙ্গে/
তবে সোমবার (১১ মে) সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে বিষয়টি সামনে আসে। পরে শিশুটি মায়ের কাছে পুরো ঘটনাটি বলে। তারপরই যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।
মঙ্গলবার (১২ মে) ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।


























