আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১
- আপডেট সময় : ০২:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এসময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার মুন্সীগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মানিক কুমার শিকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের একটি তামাক ক্ষেত এলাকায় অভিযান চালানো হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/সবাই-মিলে-দেব-কর-স্বনির্ভ/
অভিযানকালে গড়চাপড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোঃ সোহাগ (৩৮)-কে গ্রেফতার করা হয়। পরে তার নিকট থেকে ১৭ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করেছে পুলিশ।পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদক বিক্রয়, সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে জড়িত আরও তিনজন সহযোগী এবং অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন আসামির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/চুয়াডাঙ্গায়-বিশেষায়ি/
এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-১৬, তারিখ ১১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।স্থানীয় সচেতন মহল বলছে, মাদকবিরোধী এমন ধারাবাহিক অভিযান যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা মাদকের উৎস নির্মূলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।



















